• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন জুবায়ের-শিপন পুণঃনির্বাচিত, কোষাধ্যক্ষ নূর

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

97

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সভা সোমবার রাতে (১৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদের জন্য সভাপতি পদে রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক পদে শিপন আহমদকে পুণঃনির্বাচিত এবং কোষাধ্যক্ষ পদে নূর উদ্দিনকে প্রথম বারের মতো নির্বাচিত করেন।

প্রেসক্লাবের মাসিক সভায় গৃহিত সিদ্ধান্তগুলো হল- আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের পিতা-মাতা ওপরিবারবর্গের প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে বার্ষিক দোয়া মাহফিল আয়োজন, আগামী মাসিক সভায় ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য হওয়ার লক্ষ্যে আবেদন করা ‘মোস্তাক আহমদ মোস্তফা ও জাহান মিয়া’কে শিক্ষানবিশ সদস্য হিসেবে অনুমোদন প্রদান, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নূরুল ইসলামকে আহ্বায়ক ও প্রাথমিক সদস্য মাজহারুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৫ইং বাস্তবায়ন পরিষদ গঠন, প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমানকে আহ্বায়ক ও প্রাথমিক সদস্য আব্দুস সালাম মুন্নাকে সদস্য সচিব করে বার্ষিক দোয়া মাহফিল-২৫ইং বাস্তবায়ন পরিষদ গঠন, চলতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক স্মারক-২০২৫ প্রকাশের উদ্যোগ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd