• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

বিস্তারিত র‍্যাব হেফাজতে গলায় কম্বল পেঁচিয়ে আসামীর আত্মহত্যা

Reporter Name / ২২৯ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

114

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর হেফাজতে থাকা এক আসামির আত্মহত্যা করেছেন।

তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানভীর চৌধুরী নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি র‌্যাবের হেফাজতে থেকে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd