• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে খাদে প্রাইভেটকার

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

251

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ছিটকে প্রায় ৫০ ফুট নিচের জলাশয়ে পড়ে গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার নওপাড়া গ্রামের অরক্ষিত একটি রেলক্রসিংয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিটি ব্যাংকের একজন কর্মকর্তাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- সিটি ব্যাংক ঢাকা শ্যামলী শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী আল-আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেটকারচালক রুবেল হোসেন।

স্থানীয় ও রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ২টার দিকে নওপাড়া গ্রাম অতিক্রম করছিল। এসময় একটি প্রাইভেটকার রেললাইন পার হতে গেলে ট্রেনের প্রচণ্ড ধাক্কা লাগে। ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে চারজন যাত্রী আহত হন। পরে আহতদের স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ব্যাংক কর্মকর্তা সঞ্জীব ঘোষ জানান, তারা ঢাকা থেকে ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের ভূমি অফিসে একটি জমির ব্যাপারে যাচ্ছিলেন। পথিমধ্যে নওয়াপাড়া গ্রামের মধ্যে রেলপথ ক্রসিং করতে গেলে অসাবধানতাবশত হঠাৎ একটি ট্রেন তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপরই জ্ঞান হারান তিনি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনিসহ তার সঙ্গে ব্যবসায়ী বন্ধু প্রাথমিক চিকিৎসা নেন। তবে অল্পতেই প্রাণে বেঁচে গেছেন তারা। তিনি ওই এলাকায় দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নওপাড়া এলাকার বাসিন্দারা জানান, এ রেল পয়েন্টে প্রায়ই বড় বড় দুর্ঘটনা ঘটে। এ পথ দিয়ে ভাঙ্গা থেকে সদরপুর উপজেলায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ। আটরশি জাকের মঞ্জিলের ওরসে প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়াও শিক্ষার্থীসহ প্রায় পাঁচটি গ্রামের হাজারো মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। এ ঘটনাস্থলে দুর্ঘটনা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা রেলস্টেশন মাস্টার স্বপন সরকার জানান, দুপুর ২টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের ধাক্কা লাগে প্রাইভেটকারে। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা আহত হন। বিষয়টি আমি রেল পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd