• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

ভারতে ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

213

ভারতের কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজ্যের চিত্রাদূর্গা জেলার মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, হিরিউরের দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টোদিকের লেনে ঢুকে পড়ে। সেখানেই সেটি সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের মুহূর্তেই বাসে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। এতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd