• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ভিএআর বাঁচিয়ে দিল আর্জেন্টিনাকে, মিশর কি ‘অবিচারের’ শিকার?

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

248

আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে বিতর্কিত ম্যাচে মিশরের দ্বিতীয় গোলটি ভিএআর বাতিল করায় সাময়িকভাবে বেঁচে যায় আর্জেন্টিনা। এরপর এক ঐতিহাসিক লড়াইয়ে রোমেরো, লিওনেল মেসি এবং এনসো ফার্নান্দেসের গোলে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের ১৩তম মিনিটে এক বিধ্বংসী কাউন্টার অ্যাটাক থেকে মোস্তফা জিকো এমি মার্তিনেসের মাথার ওপর দিয়ে বল চিপ করে জালে জড়ান। তখন মনে হচ্ছিল আফ্রিকান দলটি আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

তবে ভিএআর-এর মাধ্যমে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারকে জানানো হয় যে, গোল হওয়ার আগে মারওয়ান আতিয়া লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রোর পায়ে সামান্য আঘাত করায় রেফারি সেটিকে ফাউল হিসেবে গণ্য করেন এবং শেষ পর্যন্ত মিশরের গোলটি বাতিল করে দেন।

চমৎকার এক দলীয় আক্রমণের পর ডান পায়ের শটে এমি মার্তিনেসকে পরাস্ত করে আবারও বল জালে পাঠান এই স্ট্রাইকার। এবার গোলটি টিকে যায় এবং মিশর ২-০ ব্যবধানে লিড নেয়।

২-০ গোলে পিছিয়ে পড়ে চরম সংকটে পড়লেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। রোমেরো, লিওনেল মেসি এবং এনসো ফার্নান্দেসের গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে এবং ৩-২ ব্যবধানে নাটকীয় জয় ছিনিয়ে আনে। এই জয়ের মাধ্যমে আলবিসেলেস্তেরা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd