• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে যুব জমিয়তের বিক্ষোভ

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

68

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি এবং আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, ফেদায়ে জমিয়ত মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার (৯ সেপ্টেম্বর) বাদ যোহর গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

উপজেলা যুব জমিয়তের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আব্দুল মতিন, ওলিউর রহমান জৈন্তাপুর, সুহাইল আহমদ কোম্পানীগঞ্জ, হোসাইন আহমদ, রফিক আহমদ মহল্লী, কবির আহমদ, মুহিব্বুল্লাহ, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম রেজা, হাসান আহমদ, মাহদী হাসান, রফিক আহমদ, জাকির হোসাইন, জয়নাল আবেদীন ডালিম, আব্দুল করিম দিলদার, মাসুম আল মাহদী, উবায়দুল্লাহ, হাফিজ জামাল উদ্দিন, আবু তালহা তোফায়েল, জাকারিয়া আহমদ, মুহসিন আহমদ, আব্দুল্লাহ মাহফুজ, আবু তালহা, নুরুল ইসলাম, বশির উদ্দিন, আব্দুল্লাহ সালমান, আব্দুল্লাহ হোসাইন, লুকমান হাকিম, হাফিজ সুহাইল, এহসান উল্লাহ, মাহবুবুল আম্বিয়া, আমিনুর রশিদ, আলামিন, মাওলানা ইয়াকুব, কাওসার আমিন, আব্দুল আহাদ, আব্দুল্লাহ শাকুর।

বক্তারা ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় পুরো সিলেট বিভাগকে ব্লক করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সহজ-সরল ও সাধারণ জীবন যাপনকারী আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের তিনদিন অতিবাহিত হলেও পরিবার এবং দল প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি, যা অত্যন্ত দুঃখজনক। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, শান্ত সিলেটকে অশান্ত করার কোনো দুরভিসন্ধিমূলক তৎপরতা জমিয়ত মেনে নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd