• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ

Reporter Name / ৬২০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

157
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র মাদরাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।
মাদরাসা বোর্ডের ফলাফলে দেখা যায়, এই বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে এক লাখ ৪৭ হাজার ২৫২ জন ছাত্র ও এক লাখ ৩৯ হাজার ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন মোট ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন।
মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৬৫.৮৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭০.৪৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন পরীক্ষার্থী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৮৭ জন ও ছাত্রীদের মধ্যে পেয়েছেন ৪ হাজার ১৭৯ জন।
মাদরাসা বোর্ডের ৯ হাজার ৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd