খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বাটা দোকানের শোরুমে ঠুকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় অশোক ঘোষ নামে একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, মাসুম বিল্লাহর বড় ভাই রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র্যারের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।