• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ

মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

14

 

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃনূর মামুনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্প কমিটিকে উপেক্ষা করে নিজস্ব লোকজন দিয়ে কাজ করানো এবং বদলির আদেশ স্থগিত করাতে তদবির করার অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন প্রকল্প থেকে ৯ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিধিমালা অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদকের ওপর থাকলেও মাধবপুরে অধিকাংশ প্রকল্পে তাদের ভূমিকা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ বাস্তবে পিআইওর তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠ লোকজন দিয়ে করিয়ে বিল উত্তোলন করা হয়।জগদীশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া বলেন, এসিল্যান্ড অফিসের সড়ক সংস্কার প্রকল্পে তাকে সম্পাদক করা হলেও কাজের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। প্রায় সাড়ে ছয় লাখ টাকার প্রকল্পের কাজ পিআইওর লোকজন করেছেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ঢালাই কাজে প্রয়োজনীয় রড ব্যবহার না করার অভিযোগও তোলেন।গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট প্রকল্পের সভাপতি কামরুল ইসলাম মঙ্গল বলেন, এই স্কুলের মাঠে প্রকল্পের কোন কাজ হয়নি।  তিনি যে ওই প্রকল্পের সভাপতি, সেটিই জানতেন না। প্রকল্পের কাজ বা অর্থ ব্যয়ের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি।
শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের মো. হাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, নোয়াহাটি-মনতলা ডিসি রোড থেকে ব্যাপারিহাটি হাবিব ড্রাইভারের বাড়ি পর্যন্ত এবং রতনপুর আবু বক্করের বাড়ি থেকে রতনপুর জামে মসজিদ পর্যন্ত কাবিটা কর্মসূচির আওতায় ইটসলিং রাস্তার নামমাত্র কাজ করে প্রকল্প সমাপ্ত দেখানো হয়। পরে এলাকাবাসীর অভিযোগের পর ওই দুটি প্রকল্পে অতিরিক্ত কিছু কাজ করা হয়।এদিকে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন না করার নীতিমালা থাকলেও মো. নূর মামুন ২০২২ সালের আগস্ট থেকে প্রায় চার বছর ধরে মাধবপুরে কর্মরত রয়েছেন। গত ডিসেম্বরে তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হলেও তিনি সেখানে যোগদান না করে বিভিন্ন পর্যায়ে তদবির করেন বলে অভিযোগ রয়েছে। পরে গত ৭ মে তার বদলির আদেশ স্থগিত করা হয়।স্থানীয়দের দাবি, স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে বদলি স্থগিত করা হলেও মাধবপুর উপজেলার কোনো হাসপাতাল বা ক্লিনিকে তার স্ত্রীর ভর্তি বা চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের আর্থিক সুবিধার কারণেই তিনি বদলি স্থগিতের চেষ্টা করেছেন।এ বিষয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, পিআইও ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তা হওয়ায় বদলি-পদায়নের বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরের আওতাধীন। বদলির আদেশ পাওয়ার পর ছাড়পত্রের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে বদলি স্থগিত হওয়ার বিষয়টি তার জানা ছিল না। প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পিআইও তাকে অবহিত করেন না বলেও জানান তিনি।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে কোনো কর্মকর্তার বদলি স্থগিত রাখতে পারেন। তবে নূর মামুন কীভাবে প্রায় চার বছর একই কর্মস্থলে রয়েছেন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।অভিযোগের বিষয়ে পিআইও মো. নূর মামুন বলেন, স্ত্রীর অসুস্থতার কারণে তার বদলি স্থগিত করা হয়েছে। তবে তিনি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, নিজস্ব লোকজন দিয়ে কাজ করানো এবং প্রকল্প থেকে ৯ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd