• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

13

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বলেছেন, আমি শুধু বলেছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। সেই অসৎ লোকেরাই এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিরাই-শাল্লার প্রতিটি সড়কের উন্নয়ন করা হবে। আমরা ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছি।

সংবর্ধনা প্রদান করে সম্মানিত করায় দিরাই বাজার মহাজন সমিতি এবং সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দিরাই বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বাজারের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়ও বলেছিলাম, অসৎ লোককে ভোট দেবেন না। আজও একই কথা বলছি। শুধু এ কথাটি বলার কারণেই জীবিত থাকা সত্ত্বেও আমার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপরাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও মোসলেহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাজার কমিটির উপদেষ্টা সুরঞ্জন রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সাংবাদিক রুদ্র মিজান, বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ এবং কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন শিক্ষক দীপিকা দাস রুমী। এ সময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd