সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া তার জামিন আপিলেও বহাল রইল। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে জামিন পান মেজর আখতারুজ্জামান। ওই জামিন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায়। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দেন।
9
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া তার জামিন আপিলেও বহাল রইল।
সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে জামিন পান মেজর আখতারুজ্জামান। ওই জামিন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায়। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দেন।