• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের

মৌলভীবাজারে ২৭ মামলার দুর্ধর্ষ বাইক চোর মিল্টন গ্রেফতার

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

301

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চুরির সরঞ্জাম ও দুটি চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিল্টনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৭টি চুরির মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’-এর গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে মিল্টন সরকারকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃত মিল্টন নরসিংদী জেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার মৃত হারাধন সরকারের ছেলে।

গ্রেপ্তার মিল্টনের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সরকারবাজার এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১৫০ সিসি’র দুটি পালসার মোটরসাইকেল, চুরির কাজে ব্যবহৃত ২১টি মাস্টার কি (চাবি), ৬টি হেলমেট, ৫টি লুকিং গ্লাস, ১৫টি তালা, ৯টি স্ক্রু ড্রাইভার, ১টি বড় রেঞ্জ, ১৫টি ঢাল, প্লায়ার্স, ওয়্যার কাটার এবং মোটরসাইকেলের রং পরিবর্তনের জন্য ব্যবহৃত ‘রেইনবো’ স্প্রে ক্যান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মিল্টন একজন পেশাদার ও আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা। সে দীর্ঘ দিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। চুরির পর মোটরসাইকেলের রং ও যন্ত্রাংশ পরিবর্তন করে সে বিক্রি করে দিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বর্তমানে ২৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সদর সার্কেল আবুল খায়ের, সদর থানার ওসি সাইফুল ইসলাম এবং ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd