• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

‘যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে’

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

269

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোটের মাঠে নেই, তারাই নানা অপকৌশলের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। 

উপদেষ্টা বলেন, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী এবারের নির্বাচন পর্যবেক্ষণে আসুক। তবে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে আগ বাড়িয়ে কাউকে আমন্ত্রণ জানাবে না, কিন্তু কেউ আসতে চাইলে তাদের সব ধরণের প্রশাসনিক ও নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনো গোলযোগ বা অস্থিরতা নেই। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ভারতের নিরাপত্তা বিষয়ক উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকার এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ঢাকা ছাড়ার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে এবং এতে সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

তৌহিদ হোসেন আরও বলেন, যারা গণতান্ত্রিক এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না, তারাই মূলত সহিংসতার আশঙ্কা ব্যক্ত করছে এবং মাঠ পর্যায়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সরকারের মূল্যায়ন অনুযায়ী, নির্বাচনে যদি কোনো ধরণের সহিংসতা ঘটে, তবে তা ভোটে না থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই সংঘটিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন এখন অনেক বেশি সচেতন বলেও তিনি মন্তব্য করেন।

ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যু ও কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার যে অভিযোগ উঠেছে, তা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না। কারণ রোহিঙ্গারা ঐতিহাসিকভাবেই মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী এবং এটি একটি আন্তর্জাতিক ইস্যু।

এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রতিক বৈঠক না হওয়া প্রসঙ্গে তিনি জানান, অতিরিক্ত ব্যস্ততার কারণে এটি সম্ভব হয়নি। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশ সবসময় তার জাতীয় স্বার্থ বিবেচনা করেই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd