চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে শাহরিয়ার নাইম নামে দশম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় মরা পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ ও নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শাহরিয়ার নাইম জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরের রফিকুল ইসলামের ছেলে। সরকার পতনের আগে রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, স্থানীয়রা শাহরিয়ার নাইমের মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। কিন্তু ঘটনাস্থলটি নৌ-পুলিশের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল। তাই থানা পুলিশ বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী...
179
চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে শাহরিয়ার নাইম নামে দশম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় মরা পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ ও নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শাহরিয়ার নাইম জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরের রফিকুল ইসলামের ছেলে। সরকার পতনের আগে রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, স্থানীয়রা শাহরিয়ার নাইমের মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। কিন্তু ঘটনাস্থলটি নৌ-পুলিশের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল। তাই থানা পুলিশ বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশকে অবহিত করে।