• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

260

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার দলের নেতারা।

এ সময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আল মামুন, রংপুর মহানগর কমিটির সদস্য সচিব আব্দুল মালেক, জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

পরে এনসিপি নেতারা বলেন, আখতার হোসেন চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও রাজবন্দি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র আখতার হোসেন তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নির্বাচিত হলে রংপুর-৪ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন করবেন।

রংপুর -৪ আসনে আখতার হোসেন ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী জেলা কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, জামায়াতে ইসলামীর মহানগর কমিটির আমির এ টি এম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান নির্বাচনের মাঠে লড়বেন।

 

রংপুর-৪ আসনে পীরগাছা ও কাউনিয়া উপজেলা মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ৬ বার, জাতীয় পার্টি ৪ বার ও‌ বিএনপি ১ বার জয় পেয়েছিল।

বিপ্লব পরবর্তী সময়ে এবার তিস্তা নদীবেষ্টিত আসনটিতে গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আখতার হোসেন নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের মাঠে বাড়তি মাত্রা যুক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd