• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, নারী আহত

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

281

রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরমধ্যে বিকেল সোয়া ৪টার দিকে মৌচাক এলাকায় বিকট শব্দে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছুড়ে মারা একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক নারী পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। এর কয়েক মিনিটের মধ্যেই মগবাজার ও শান্তিনগর এলাকায় আরও দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেলে ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।

এর আগে গত শনিবারও (১৩ ডিসেম্বর) মৌচাক ও শান্তিনগর এলাকা ছাড়াও রাজধানীর মিরপুরে পৃথক চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরমধ্যে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে ফুটপাতে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বিকট শব্দে বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

এছাড়াও শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বরের পুলিশ বক্সের কাছে পৃথক একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ওইদিন রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরিত হয়। তবে দু’টি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।অন্যদিকে শনিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd