• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

লাইফ সাপোর্টে শিশু হুজাইফা, অস্ত্রোপচারের পরও মাথায় রয়ে গেছে গুলি

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

257

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফা আফনান (৯) এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে।

জটিল অস্ত্রোপচারের পরও তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। হুজাইফা আফনান কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

সোমবার (১২ জানুয়ারি) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির মাথার গুলিটি বের করা যায়নি। গুলিটি এমন এক জায়গায় রয়েছে সেটি বের করতে গেলে রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হতে পারে। গুলিটা যে জায়গায় আছে সেই জায়গাটিকে আমরা ভাইটাল সেন্টার বলি। বর্তমানে ব্রেইনের প্রেসারটাকে রিলিজ করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, হাসপাতালের আইসিইউতে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার রাতে অপারেশন হয়েছিল। আগের মতই আছে সে।

এর আগে রোববার সকাল ৯টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা আফনান। প্রথমে গুলিতে আফনান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় শিশুটি বেঁচে আছে।

এরপর বিকেলে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd