• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

8

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১৫৪ জন অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা বিতরণ করা হয়।

হাফিজ আশরাফ আলীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্হানীয় দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. রফিক আহমদ রফিক।
এসোসিয়েশন ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য শাহাব উদ্দিন মিজান।
বক্তারা বলেন, লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীর অবদান অপরিসীম। তাই আমাদের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দোয়া করা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

এসময় অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি রেজ্জাদ আহমদ, লামাকাজী পয়েন্টের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া, সমাজসেবক হাবিবুর রহমান মনু, ব‍্যবাসী আলী আহমদ, সমাজসেবক আলী আকবর লিকনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd