• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

লুট হওয়া ২৩ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

215
দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আসন্ন সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও সরকারি স্থাপনা থেকে লুট হওয়া ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত ২৩ শতাংশ অর্থাৎ ১ হাজার ৩৩১টি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। একইভাবে সাড়ে ৬ লাখ রাউন্ড গুলির মধ্যে প্রায় আড়াই লাখ রাউন্ড এখনও উদ্ধার হয়নি।
 
পুলিশ জানিয়েছে, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ রাইফেল, এসএমজি, পিস্তল এবং শটগানের বড় পরিমাণ। এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে সমাজবিজ্ঞানী ড. তৌহিদুল হক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ নম মুনীরুজ্জামান উদ্বেগ প্রকাশ করেছেন যে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এসব অস্ত্র টার্গেট কিলিং বা বড় ধরনের নাশকতায় ব্যবহার হতে পারে। তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে দ্রুত এই অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।
পুলিশের তথ্যমতে, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ৫ হাজার ৭৬৩টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৪ হাজার ৪৩২টি এবং সাড়ে ৬ লাখ রাউন্ড গুলির মধ্যে প্রায় ৪ লাখ রাউন্ড উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল ১১২টি, চাইনিজ এসএমজি ৩১টি, সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ২০৬টি, নাইন এমএম পিস্তল ৪৫০টি এবং শটগান ৩৯০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd