• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

শাবিতে চালু হলো শাটল কার, ভাড়া ৫ টাকা

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

266

শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক শাটল কার সেবা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মাউন্ট এডোরা হসপিটাল’ কর্তৃপক্ষ একটি ইলেকট্রিক শাটল কার উপহার হিসেবে দিয়েছে। শিগগিরই আরও দুটি শাটল কার যুক্ত হবে; সেগুলো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়ার কথা রয়েছে।

শাটল কারগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এলাকা থেকে প্রধান ফটক পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহার করা হবে বলে জানায় পরিবহন দপ্তর। এতে জনপ্রতি ৫ টাকা করে ভাড়া গুনতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এ উদ্যোগ ক্যাম্পাসভিত্তিক যাতায়াতে এক অনন্য সংযোজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির এবং মাউন্ট এডোরা হসপিটালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক জাকারিয়া বলেন, সরকারিভাবে এসব ইলেকট্রনিক গাড়ি কেনার অনুমতি নেই। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো কিনতে পারবে না। আপাতত একটা শাটল কার চালু করা হয়েছে। আরও দুইটা আমরা উপহার হিসেবে পাব দুইটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। বাকি দুইটি কার আসলে ছেলে ও মেয়েদের হল পর্যন্ত চালু করা হবে।

ক্যাম্পাসের যেকোনো গন্তব্যে যাতায়াতের জন্য ভাড়া জনপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd