• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

শাবিপ্রবিতে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা দায়িত্ব

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

132

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর তাঁরা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে রেজিস্ট্রার দপ্তরের একটি প্রতিনিধি দল প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষের কার্যালয়ে পৃথকভাবে ফুল দিয়ে তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

শুভেচ্ছা গ্রহণকালে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম উপস্থিত রেজিস্ট্রারসহ সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, গত এক বছর সফলভাবে দায়িত্ব পালনের জন্য সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভুল-ত্রুটি আমাদের হতে পারে। তবে কখনও সচেতনভাবে এমন কাজ করিনি যা প্রতিষ্ঠান বা কমিউনিটির স্বার্থের বিরুদ্ধে যায়। আমি বিশ্বাস করি, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারও একইভাবে কাজ করেছেন। গত এক বছরে প্রশাসনের বিভিন্ন দপ্তর যেভাবে সমন্বিতভাবে কাজ করেছে তা ভবিষ্যতে আরও কার্যকর হবে। বিদ্যমান কাজগুলো আমরা বৈধ ও যৌক্তিক উপায়ে সম্পাদন করব এবং আমাদের লক্ষ্য থাকবে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি। আমরা এমন সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম যখন প্রশাসনিক কাঠামো ছিল ভঙ্গুর। তবুও ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মাধ্যমে তা অতিক্রম করেছি। প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বার্থ রক্ষা করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব, ইনশাআল্লাহ।

কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ৫ আগস্ট বিপ্লব পরবর্তীতে আমরা দায়িত্ব গ্রহণ করি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। পারস্পরিক সৌহার্দ্য এবং সুন্দর পরিবেশে আমরা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছি। আমি আশা করি, এই ধারা অব্যাহত থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক সেই প্রত্যাশা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করছি।

রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির তাঁর বক্তব্যে শিক্ষার্থী রুদ্র সেনসহ জুলাই মাসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং কোষাধ্যক্ষ স্যারের সমন্বিত নেতৃত্ব ও দূরদর্শী দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয় আরও উন্নত, কার্যকর ও সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মো. নাজিম উদ্দিন খান, অতিরিক্ত রেজিস্ট্রার শাহীনা সুলতানা, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সুফিয়ান চেীধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার আতাউর রহামান, অতিরিক্ত রেজিস্ট্রার সাবিহা ইয়াসমিন, অতিরিক্ত রেজিস্ট্রার মো. নাজমুল হক এবং অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফয়সল আহমদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd