• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

153

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ১৬ কোটি টাকা) জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। একই মামলায় আগে দেওয়া ৩৭৫ মিলিয়ন ডলারের রায় যুক্ত হয়ে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানের মোট জরিমানা দাঁড়িয়েছে রেকর্ড ৯৪২ মিলিয়ন ডলারে (প্রায় ১১ হাজার ৬৫৭ কোটি টাকা)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিউ মেক্সিকোর বিচারক ব্রায়ান বিডশেইড বহুল আলোচিত এই আইনি লড়াইয়ের চূড়ান্ত নির্দেশ ঘোষণা করেন। শিশু নিরাপত্তা ইস্যুতে প্রযুক্তি দুনিয়ার অন্যতম পরাশক্তি মেটার বিরুদ্ধে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক দণ্ড।

রায়ের পর্যবেক্ষণে আদালত মেটাকে একটি বিষাক্ত কারখানার সঙ্গে তুলনা করে জানান, বিজ্ঞাপনী কনটেন্ট বানাতে গিয়ে তারা যে মানসিক ক্ষতি ও যৌন শোষণের সুযোগ তৈরি করছে, তা বায়ুদূষণের মতোই সমাজের জন্য চরম ক্ষতিকর হয়ে উঠেছে।

এ সময় বিচারক বলেন, ‘কারখানার দূষণ যেমন শুধু চার দেয়ালের মাঝে আটকে থাকে না, তেমনি মেটার প্ল্যাটফর্মের বিষাক্ত প্রভাব অনলাইনের সীমানা পেরিয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপরও মারাত্মক চাপ সৃষ্টি করছে।

’ আদালত এই জরিমানার অর্থ শিশুদের ক্ষতি কমানোর উদ্দেশ্যে একটি বিশেষ তহবিলে জমা রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৩ সালে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের অ্যালগরিদম কৌশলে নাবালকদের ক্ষতিকর কনটেন্ট ও যৌন হয়রানকারীদের দিকে ঠেলে দিচ্ছে।

আদালতের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারের বিরুদ্ধে বিশ্বজুড়ে আইনি নজরদারি আরো জোরালো হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd