• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

18

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে। এই সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না।

তিনি বলেন, “আপনি যদি রেলগাড়ি বেলাইনে বা ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে কি তা চলবে? চলবে না। কারণ শুরুটাই ভুল পথে হয়েছে। এই সরকারের প্রথম পথ ছিল সংস্কারের পথ; কিন্তু সরকার সেই পথ থেকে সরে অন্য পথে গেছে। ফলে সরকার যা-ই করবে, তা ভুল হিসেবে বিবেচিত হবে।”

রোববার (২৮ জুন) সন্ধ্যায় বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, সরকার যদি আবার সংস্কারের পক্ষে ফিরে আসে, আমরা তা স্বাগত জানাব। আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই—এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।

এনসিপির এই নেতা বলেন, “আমরা ১১ দল এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিকভাবে এ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গত নির্বাচনে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না।”

শেষে তিনি বলেন, “সালাউদ্দিন ভাই যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াত ইসলামীর নায়াবে আমীর ও ১১ দলীয় জোটের সদস্য সচিব ফয়সাল আহমদের সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর সদর ইউনিয়নের সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামির সাবেক উপজেলা আমির এমাদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা যুগ্ন সাধারণ সম্পাদক এমএ আতিকুর রহমান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল মোহাইমিন, জামায়াত নেতা খিজির আহমদ, এনসিপির নেতা প্রীতম দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd