• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সড়ক পরিবহন সমন্বয় কমিটিকে অবৈধ দাবি করে প্রত্যাখ্যান আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ভোটার হওয়ার সময় বাড়লো নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে আত্মহত্যা হিসেবে গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের যোগদান নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার। একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার। খামেনির কফিন যাবে কারবালায়, ইরানের মাশহাদে শেষ জানাজা-দাফন জুলাই নিয়ে নিলোফার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান ছাত্রদল সভাপতির জকিগঞ্জে চাচাতো ভাইকে ছুরি মেরে হত্যা, যুবক গ্রেফতার রাতের আঁধারে হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, অধিকাংশই মুসলিম ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: ডা. শফিকুর রহমান নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার কারাগারে সিলেটের কোতোয়ালি থানার এসি সোহেল

সড়ক পরিবহন সমন্বয় কমিটিকে অবৈধ দাবি করে প্রত্যাখ্যান

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

40

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতি ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ জুলাই) দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন ইয়াসিন প্লাজাস্থ সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল।

যৌথসভায় পরিবহন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের সব পক্ষের সঙ্গে সমন্বয় না করে একটি স্বার্থান্বেষী মহল হুট করে সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় কমিটি গঠন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ কমিটিকে অবৈধ কমিটি বলে প্রত্যাখ্যান করা হয়।

সভায় জানানো হয়, একটি কুচক্রি মহল সিলেটের পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পায়তারা করছে। মালিক-শ্রমিকদের ঐক্যবিনষ্টকারীদের যে কোনো ধরণের ষড়যন্ত্র, অপচেষ্টা প্রতিহত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

সভায় নগরীর শাহপরাণ সেতুতে অবৈধভাবে টোল আদায় বন্ধে জোর দাবি জানানো হয়।

সভায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সিলেটের পরিবহন সেক্টরকে গতিশীল করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় যৌথসভায় মালিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আক্তার রশিদ চৌধুরী, সহ সভাপতি আবদুল মুকিত, সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, সহ সভাপতি জুবায়ের চৌধুরী সুমন, সহ সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি মুহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, সেবলু মিয়া, আব্দুর রাকিব, মাহবুবুর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ সত্তার মামুন, অর্থ সম্পাদক হাজি সায়েস্তা মিয়া তালুকদার, আলামিন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আজির উদ্দিন।

শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন ৪ বারের নির্বাচিত সভাপতি আবু সরকার, সহ সভাপতি শরিফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ  আলী স্বপন, সহ-সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জুলাহাস আহমদ বাদল সুনামগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি আমির মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান প্রমুখ।

যৌথসভায় সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস  শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাবেক পাঁচবারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাবেক কার্যকরী সভাপতি রুনু মিয়া, মালিক সমিতির পক্ষে সংগঠনের সহ সভাপতি আব্দুল হাকিম, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, কামাল হোসেন, ইলিয়াস আহমদ, সোহেল আলম, শাহপরাণ শাখা কমিটির সম্পাদক মো. বাবলাসহ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মালিক সমিতির অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া তালুকদার।

সভায় সর্ব সম্মতিক্রমে সাদিকুর রহমান সাদিককে মালিক সমিতির সহ সভাপতি পদে অন্তর্ভুক্ত (মনোনীত) করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd