• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের

সম্প্রীতির সিলেটে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে জনগণ রুখে দাড়াবে-মুহাম্মদ ফখরুল ইসলাম

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

186

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি ফের দেশে গুপ্ত হামলা, জ্বালাও-পোড়াও ও নাশকতার ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠেছে। এর ফল ভালো হবেনা। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগকে আর মাঠে নামতে দেয়া হবেনা। সিলেট হচ্ছে শান্তি ও সম্প্রীতির নগরী। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর দুঃসাহস করবেন না। সিলেটের জনগণ রুখে দাড়াবে এর দাঁতভাঙ্গা জবাব দিবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দিয়েছেন। তাঁর এই ধরণের ঘোষণায় জাতি হতাশ ও বিস্মিত হয়েছে। প্রধান উপদেষ্টা একটি দলের আনুকুল্য পেতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মতো জন গুরুত্বপূর্ণ দাবীকে উপেক্ষা করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই জাতিকে বোকা মনে করা ঠিক হবেনা। অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পদক্ষেপ নিন। অন্যথায় জনগণ উল্টোপথে হাঁটা শুরু করতে বাধ্য হবে। যা কারো জন্য মঙ্গলজনক হবেনা।

তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমআ নগরীর বন্দরাবাজারস্থ সিটি পয়েন্টে পতিত ফ্যাসিস্ট আওয়ামী কর্তৃক দেশব্যাপী জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে এবং জুলাই সনদের আইনিভিত্তি ও গণভোটের দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত বলেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিরপরাধ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করেছে। আর এখন সেই হাসিনা তাঁর চৌদ্দগোষ্টীকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটাই আল্লাহর বিচার। এবার হাসিনার জন্য ফাঁসির রশি অপেক্ষা করছে। শেখ হাসিনা ও ভারত টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের উস্কানি দিয়ে মাঠে নামিয়ে গণধোলাইয়ের মুখে ঠেলে দিচ্ছে। এদেশে শেখ হাসিনা আর ফিরবেনা।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এখন জনগণ জামায়াত ও ছাত্রশিবিরের সাথে মিলেমিশে প্রকৃত সত্য জানতে পেরেছে। সাধারণ জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি কল্যাণময় সম্প্রীতির দেশে পরিনত হবে। ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd