• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার

সাদাপাথরকাণ্ডে সিলেটের রাজনীতিতে অস্থিরতা

Reporter Name / ৫৪২ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

351

সাদাপাথর কেলেঙ্কারি যেন থামছেই না। শুরু থেকেই লুটপাটের এ ঘটনায় রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্তাব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সাদাপাথরকাণ্ডে বিদায় নিতে হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে।

প্রশাসনের পর এবার সাদাপাথরের উত্তাপ লেগেছে সিলেটের রাজনীতিতে। পাথর লুটের সাথে জড়িত ৪২ রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ীর নাম রয়েছে দুদকের তালিকায় এমন গুঞ্জন চলছে সিলেটে। এরকম একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘুরপাক খাচ্ছে। এই তালিকা নিয়ে সিলেটের রাজনীতিতে শুরু হয়েছে অস্থিরতা। বিএনপি, জামায়াত ও এনসিপি সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখান করেছে। পাথর লুটকান্ডে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ফেসবুকে সাদাপাথর লুটের সাথে যেসব রাজনৈতিক নেতাদের নাম জড়িয়েছে তাদের মধ্যে অন্যতম সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক রুবেল আহমদ বাহার, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন এবং এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান, মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওদুদ আলফু, আওয়ামীলীগ কর্মী বিলাল মিয়া, সাহাব উদ্দিন ও গিয়াস উদ্দিন। এ ঘটনার পর প্রথমেই প্রতিবাদমুখর হয় মহানগর বিএনপি। সংবাদ সম্মেলন করে পাথর লুটের সাথে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তাদের দাবি, দুদকের বরাত দিয়ে যেসব সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন।

দুই নেতা অভিযোগ প্রত্যাখান করে বলেন, ‘বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের যোগসাজশ ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে লুটপাট চলছে, যা এখনো চলমান। প্রকৃত লুটপাটকারীদের আড়াল করতেই স্বচ্ছ ইমেজের রাজনীতিকদের কালিমা লেপনের চেষ্টা করা হচ্ছে।’

রেজাউল হাসান কয়েস লোদী ও ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে। এই গণজোয়ার ঠেকাতেই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে তাদের নামে কলঙ্ক মাখানোর চেষ্টা করছে মহলবিশেষ।’

বৃহস্পতিবার দুপুরে মহানগর জামায়াতের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের নেতাদের নির্দোষ দাবি করা হয়েছে। দুদক কার্যালয়ে এমন কোন তালিকা নেই বলেও দাবি করেছেন দলটির নেতারা।

মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, সবধরনের লুটপাটের বিরুদ্ধে জামায়াত বরাবরই সোচ্চার। সাদাপাথর লুটের সাথে উদ্দেশ্যপ্রনোদিতভাবে তাকে ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম জড়ানো হয়েছে। সাদাপাথর লুটের সাথে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখা। সাদাপাথর কাণ্ডে নাম আসা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, সাদাপাথর লুটের মুল অপরাধীদের আড়াল করতে আমাদের নাম যুক্ত করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।’

তারা শুধু সাদাপাথর নয়, সিলেটের সকল পর্যটনকেন্দ্রের পরিবেশ বিনষ্টকারী ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd