• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

সিন্ডিকেট ভাঙতে সিলেটে চালু হচ্ছে ‘কৃষকের হাট

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

193

সিলেটে কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে প্রথমবারের চালু হচ্ছে ‘কৃষকের হাট’।

শনিবার থেকে নগরের টিলাগড় এলাকায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এ ‘কৃষকের হাট’ চালু হতে যাচ্ছে। সকাল ৯টায় টিলাগড় পয়েন্টের পাশে এই বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। বাজারটির মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কৃষক এবং শহরের সাধারণ ভোক্তার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করা।

বর্তমানে একটি কৃষিপণ্য মাঠ থেকে ভোক্তার থালা পর্যন্ত পৌঁছাতে অন্তত চার থেকে পাঁচবার হাতবদল হয়। এতে প্রতিটি স্তরে দাম বাড়লেও তার সুফল কৃষকরা পান না; বরং চাষের খরচ তোলা নিয়ে তাদের চরম ঝুঁকিতে থাকতে হয়। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের গুনতে হয় চড়া দাম।

এই ‘কৃষকের হাট’ চালু হলে ন্যায্য মূল্য কৃষক তার শ্রমের সঠিক দাম সরাসরি পাবেন। সাশ্রয়ী দামে বাজারমূল্যের চেয়ে কম দামে সতেজ ও বিষমুক্ত সবজি পাবেন সাধারণ ক্রেতারা। সিন্ডিকেট নির্মূলে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফাখোরি প্রবণতা হ্রাস পাবে।

জানা গেছে, প্রতিদিন সকালে নগরীর টিলাগড় পয়েন্টের পাশেই বসবে এই বাজার। যেখানে সিলেটের প্রান্তিক কৃষকরা তাদের পণ্য সরাসরি বেচাকেনা করতে পারবেন। এতে কৃষকরা পণ্যের সঠিক দাম পাবেন এবং ভোক্তা পর্যায়েও পণ্যের দাম কমবে।

নাগরিকরা বলছেন,, সরকারের এই উদ্যোগ সফল হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর বাজারের চাপ অনেকটাই কমবে। পাশাপাশি বিষমুক্ত সবজি পাওয়ার নিশ্চয়তা তৈরি হবে। প্রান্তিক কৃষকরা লাভবান হলে তারা চাষাবাদে আরও উৎসাহিত হবেন, যা আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd