• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

সিলেটসহ সারাদেশের সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

297

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেটসহ সারাদেশের সরকারি সব ধরনের যোগাযোগে বিশেষ লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান দিকে নির্ধারিত এই লোগোটি ব্যবহার করতে হবে।

এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির প্রেক্ষাপটেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। লোগো ব্যবহারের পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগো সম্বলিত ব্যানার প্রদর্শনের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত নির্বাচনের আমেজ তৈরি এবং জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে এবং কেন্দ্রীয় সচিবালয়ের সব ধরনের পত্র আদান-প্রদানে এই বিশেষ লোগোটি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান থাকবে। গণভোট ও নির্বাচনকে ঘিরে সরকারের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd