• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

সিলেটের ১৯ আসন নিয়ে যে বার্তা দিলেন বিএনপি মহাসচিব

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

135

প্রার্থী চুড়ান্ত হয়নি। আপাতত সকলেই খুশি। সিলেট বিভাগের ১৯টি আসনের কাউকে নিরাশ করেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মনোনয়ন প্রত্যাশীদের সকলকেই সমান নির্দেশনা দিয়েছেন তিনি।

 

রোববার (১৯ অক্টোবর) সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে নিয়ে বৈঠকে বসেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকলকে নিজ নিজ এলাকায় গিয়ে বিএনপিকে শক্তিশালী করা ও ধানের শীষের পক্ষে প্রচারণায় সক্রিয় থাকার নির্দেশনা দেন।

 

একইসঙ্গে সতর্ক করে বলেছেন,  প্রচারণা করতে গিয়ে যেনো অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জাড়ান কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। যেহেতু একজনকে মনোনীত করা হবে এবং সকলে তাঁর পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। কেউ  ‍শৃঙ্খলা ভঙ্গ করলে দলীয় সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে জেলা ভিত্তিক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের চার জেলার মোট ১৯টি আসনের ১২৯ জন প্রার্থী। তবে তাদের সকলে ডাক পাননি। অবশ্য মনোনয়ন প্রত্যাশীদের যারা ডাক না পেয়েও ঢাকায় গিয়েছেন, তাঁদের সঙ্গেও মহাসচিব আলাদা বৈঠক করেছেন।

 

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি আসনে ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় নেতাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে।

 

তিনি বলেন, “মনোনয়ন ঘোষণার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একজন প্রার্থী নির্ধারিত হলে বাকিদের দায়িত্ব হবে তাকে বিজয়ী করা।

 

বৈঠকে প্রতিটি আসনের সাংগঠনিক অবস্থা, মাঠ পর্যায়ের জনপ্রিয়তা, ভোটার সংযোগ ও সম্ভাব্য নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়, এমনটি জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

দলীয় সূত্রে জানা গেছে, এবারের প্রার্থী বাছাইয়ে বিএনপি তথ্যভিত্তিক যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করছে। প্রতিটি প্রার্থীর ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্য বিশ্লেষণ করা হচ্ছে একটি ডিজিটাল ডেটাবেজে। এই ডেটাবেজে মূল পাঁচটি যোগ্যতা ও পাঁচটি অযোগ্যতার ঘর রাখা হয়েছে। সেসব ঘরে তথ্য পূরণ করলেই প্রার্থীর জন্য একটি স্বয়ংক্রিয় র‌্যাংকিং তৈরি হয়, যা মনোনয়ন কমিটির কাছে পাঠানো হচ্ছে। কেবল বিশেষ কারণেই এই র‌্যাংকিংয়ের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়া হতে পারে।

 

যোগ্যতা নির্ধারণে বিবেচনায় রাখা হচ্ছে— অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য এবং ত্যাগ।

বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানিয়ে দেন, প্রতিটি আসনে একজনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। তবে বিকল্প হিসেবে আরও দুইজনের নাম সংরক্ষণ করা হবে। নির্বাচিত প্রার্থীর কোনো কারণে সমস্যা দেখা দিলে বিকল্প তালিকার মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে যাঁরা এবার মনোনয়ন পাবেন না, তাঁদেরকেও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হতে পারে।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আজকের বৈঠকে মহাসচিব মূলত দলীয় দিকনির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত কাউকে মনোনীত করা হয়নি।

 

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, সিলেট বিভাগের প্রার্থীদের মধ্যে ঐক্য রক্ষা ও মাঠ পর্যায়ে শৃঙ্খলা রেখে বিএনপিকে শক্তিশালী করা এবং প্রার্থী মনোনীত হলে ধানের শীষের পক্ষে সকলকে মিলেমিশে কাজ করা এবং কেউ যেনো নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়ান। সে ক্ষেত্রে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটের ১৯ আসনের মধ্যে সিলেট জেলার ৬টি আসন থেকে ঢাকায় যাওয়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, এমএ মালিক ও তাহসীনা রুশদীর লুনা, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান ও সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন।

সুনামগঞ্জ-১ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ-২ আসন থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সাবেক বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল। সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাহী কমিটির সদস্য অ্যাডেভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা বারের বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক।

সুনামগঞ্জ-৫ আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

হবিগঞ্জ-১ আসনে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও যুক্তরাষ্ট্র প্রবাসী শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হোসেন নান্টু। হবিগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কারান্তরীণ ডাঃ সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। হবিগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম।

মৌলভীবাজার-১ আসনে কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু, মৌলভীবাজার-২ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদন রাজা, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, মৌলভীবাজার-৩ আসনে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd