• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

22

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশের বিভিন্ন স্থানে গুপ্ত সন্ত্রাস ও ঝটিকা মিছিলের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশে শনিবার (২৭ জুন) রাত ৮টায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিলাগড় পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবীদল, শহিদ জিয়া স্মৃতি সংসদ ও শহিদ ওয়াসিম ব্রিগেডের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শহিদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও শহিদ জিয়া স্মৃতি সংসদ শাহপরাণ থানা শাখার আহ্বায়ক মাহবুব হোসেন মিলনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন— শাহপারণ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দিপক রায়, সিলেট মহানগর বিএনপি নেতা তসলিম উদ্দিন, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, সিলেট জেলা জাসাস’র সাবেক যুগ্ম আহ্বায়ক জুনেদ আরমান, শহিদ জিয়া স্মৃতি সংসদ’র মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দেক আলী, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু ও দেওয়ান কামরান, মহানগর তাঁতীদলের সদস্য জামাল উদ্দিন ও রেজাউল করিম রুবেল, সিলেট মহানগর বিএনপি নেতা রফিক আহমদ, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাসেল, সিলেট মহানগর জাসাস’র সিনিয়র সদস্য মুহিবুর রহমান মুহিব, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতি সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শায়েস্তাউর রহমান সানি, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ, শহিদ জিয়া স্মৃতি সংসদ শাহপারণ থানা শাখার সিনিয়র সদস্য কামরান আহমদ কামন, সিলেট মহানগর জাসাস’র সদস্য ফয়সল আহমদ, শাহপারণ থানা তাঁতীদলের সদস্য সৈয়দ সজিব, শাহপারণ থানা শহিদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব সেলিম আহমেদ রাহী, সিনিয়র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক সোহাগ আহমেদ শুভ, যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, জালাল আহমদ, রুম্মান আহমদ, ওনি আহমদ, ৫নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ নুর, সদর উপজেলা জাসাস নেতা মুন্না আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন আহমদ, সেলিম মিয়া, শ্রমিকদল নেতা শাহ্ জমির আলী, শহিদ ওয়াসিম ব্রিগেড কোতোয়ালি থানা শাখার সভাপতি রনি আহমদ, সদর উপজেলা তাঁতীদলের সদস্য খালেদ আহমদ, বৃহত্তর মিরাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ আলী, দয়াল খাঁ, শাকিল প্রমুখ।

সমাবেশে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনি হাসিনার পতন ও পলায়ন হলেও তার প্রেতাত্মারা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত এই অপশক্তির কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের মাটিতে আর বরদাশত করা হবে না। যারা রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা কিংবা ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, তাদের জেনে রাখা উচিত—দেশের প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

বক্তারা আরও বলেন, অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি রাজপথে সক্রিয় রয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অর্জনকে নস্যাৎ করতে কোনো ষড়যন্ত্রকারীকেই সুযোগ দেওয়া হবে না। খুনিদের কোনো ক্ষমা নেই এবং তাদের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট বলতে চাই, এই নিষিদ্ধ ও জনবিচ্ছিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নিন। জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে উদ্ভূত পরিস্থিতির সকল দায়ভার ষড়যন্ত্রকারীদেরই নিতে হবে। রাজপথ এখন জনগণের দখলে, এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd