• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সিলেটে এনসিপির প্রার্থীদের সবাই ‘প্রবাসী’

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

177

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে সিলেট জেলার ৬টি আসনের ৩টিতে প্রার্থী দিয়েছে দলটি। মনোনয়ন পাওয়া তিনজনই দীর্ঘদিন প্রবাসে ছিলেন। যদিও তারা নিজেদের প্রবাসী মানতে নারাজ।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক।

যুক্তরাজ্য প্রবাসী এহতেশাম সেখানকার রাজনীতিতেও সক্রিয় ছিলেন। গত বছর অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের ‘পপলার অ্যান্ড লাইম হাউজ’ আসনে প্রার্থী হয়েছিলেন এহতেশাম।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন এহতেশাম হক। এনসিপি গঠনের পর দলটিতে যোগ দেন তিনি। প্রথমে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করা এহতেশাম বর্তমানে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

সিলেট-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য জুনেদও একবছরের বেশি সময় ধরে দেশে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সিলেট-৩ আসনে দীর্ঘদিন ধরেই তিনি জনসংযোগ চালিয়ে আসছেন।

সিলেট-৪ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম। রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন মুখ রাশেল সম্প্রতি দেশে এসে প্রচারে নামেন। পেশায় প্রকৌশলী এই তরুণকে সিলেট-৪ আসনে প্রার্থী করেছে এনসিপি।

তবে নিজেকে প্রবাসী মানতে নারাজ এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-১ আসনের প্রার্থী এহতেশাম হক। সিলেটটুডেকে তিনি বলেন, ‘আমি একবছরের বেশি সময় ধরে দেশে আছি। আমাকে আর প্রবাসী বলাটা ঠিক হবে না। জুনেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর রাশেল খুব বেশিদিন হয়নি যুক্তরাষ্ট্রে গেছেন। দেশের সাথে সবসময়ই তিনি যুক্ত ছিলেন।’

তাছাড়া সিলেটের বিপুলসংখ্যক মানুষ প্রবাসে থাকেন উল্লেখ করে এহতেশাম বলেন, ‘ফলে এই অঞ্চলের প্রবাসী প্রার্থীদের আধিক্য থাকাটা খারাপ কিছু নয়। বরং সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করারও সুযোগ।’

নিজে প্রবাসী নন বলে জানিয়েছেন সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সিলেটটুডেকে তিনি বলেন, আমি পড়ালেখার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলাম। সেখানে স্থায়ী বসবাসের ইচ্ছা কখনোই ছিলো না। তবে গত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন দেশে আসতে পারিনি।

তিনি যুক্তরাজ্যের নাগরিকও নন জানিয়ে জুনেদ আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আমি দেশে চলে

বুধবার সিলেট বিভাগের আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। এরমধ্যে মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা দুজন দেশেই থাকেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd