• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

সিলেটে কুশিয়ারা ফুঁসছে, সুরমা বাড়ছে ধীরে

Reporter Name / ২৩৮ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

65

পুরো আষাঢ় মাস বলতে গেলে তেমন একটা বৃষ্টি হয়নি সিলেট অঞ্চলে। যা হয়েছে, তাতে উঠোন ভিজেনি। কিন্তু এরমধ্যেই ফুঁসতে শুরু করেছে এ অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা। বাড়তে শুরু করেছে এ দুই নদীর পানি। তবে সুরমা কিছুটা ধীরে হলেও কুশিয়ারা রীতিমতো ফুঁসছে।বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিসের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া যায়।

আগের দিন বুধবার বিকেল তিনটা পর্যন্ত সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমার পানি ছিল ১১ দশমিক ৬৩ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ১১ দশমিক ৬৪ মিটার। বিকেল তিনটায় এক পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৫ মিটার।সিলেট পয়েন্টে সুরমার পানি বুধবার সন্ধ্যা ৬টায় ছিল ৮ দশমিক ৮৭ মিটার। বৃহস্পতিবার বিকেল ৩টায় এ পয়েন্টে সুরমার পানি ছিল ৮ দশমিক ৮৮ মিটার।সুরমায় পানি বৃদ্ধির গতি মোটামুটি ধীর হলেও কিছুটা দ্রুত বাড়ছে কুশিয়ারার পানি। বুধবার সন্ধ্যায় এ পয়েন্টে কুশিয়ারার পানি ছিল ১৪ দশমিক ৫২ মিটার। এক রাতের মধ্যেই এ পয়েন্টে পানি বেড়েছে ১২ সেন্টিমিটার। মানে বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে কুশিয়ারার পানি ছির ১৪ দশমিক ৬৪ মিটার। আর বিকেল তিনটায় পানি ছিল ১৪ দশমিক ৮৭ মিটার।

বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে বুধবার সন্ধ্যা পর্যন্ত কুশিয়ারার পানি ছিল ১১ দশমিক ৮৮ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ১১ দশমিক ৯৩ মিটার। আর বিকেল তিনটায় ছিল ১২ দশমিক শূণ্য ৯ মিটার। একদিনে এ পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে ২১ সেন্টিমিটার!ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বুধবার সন্ধ্যায় ছিল ৯ দশমিক ২৭ মিটার। বৃহস্পতিবার বিকেল তিনটায় এ পয়েন্টে পানি ছিল ৯ দশমিক ৩১ মিটার। এ পয়েন্টে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার।

বুধবার সন্ধ্যায় শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি ছিল ৭ দশমিক ৫১ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ৭ দশমিক ৭২ মিটার। বিকেল তিনটায় এ পয়েন্টে পানি ছিল ৭ দশমিক ৭৭ মিটার। একদিনে এ পয়েন্টে পানি বেড়েছে ২৬ সেন্টিমিটার।

সিলেট অঞ্চলে তেমন বৃষ্টি না ঝরলেও বৃষ্টি ঝরছে উজানে, ভারতের আসামে। ওখানকার পানি বরাক হয়ে নেমে আসছে কুশিয়ারা ও সুরমা হয়েছে। আসাম ও তার উজানে আরও ভারী বৃষ্টিপাত হবে। তাই কুশিয়ারার তেজও দিনে দিনে আরও বাড়বে বলে শঙ্কা সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd