• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার দিরাই যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান যত দিন চলবে বাংলাদেশে মজুতকৃত জ্বালানি বছরজুড়ে ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশা বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখল ভারত জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি সিলেটে তেলের তেলেসমাতি : মাঠে নামছে ভ্রাম্যমাণ আ দা ল ত ভারতের দাপট বনাম নিউজিল্যান্ডের মিতব্যয়ী লড়াই ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস বিয়ানীবাজারে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কেউ তদবির করলে তাকেও ধরেন, পুলিশকে আরিফ ছিনতাইয়ের ঘটনায় সিলেটে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন নিজের ফাঁদে নিজেই ধরা ট্রাম্প

সিলেটে তেলের তেলেসমাতি : মাঠে নামছে ভ্রাম্যমাণ আ দা ল ত

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

7

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সিলেটসহ সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে সিলেটসহ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা পত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে মূলত তেলের অবৈধ মজুদ গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারির মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

এদকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি ও কম্পানিসমূহের সমন্বয়ে ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd