• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সিলেটে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

176

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড অবশেষে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বুধবার পাঠানো র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট-সুনামগঞ্জ বাইপাসসংলগ্ন এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় সিলেটের একটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

র‌্যাব-৯ জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০টি গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর এবং ৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা সাউন্ড গ্রেনেডটি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd