• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার

সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

42

সিলেটে দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে খুন করেছেন এক মা। শুক্রবার (২২মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়মুনা জান্নাত তোহা। সে গ্রামের আমির আলী ও সুবিনা জান্নাতের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহত শিশুর মা সুবিনা জান্নাতকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২মে) ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এসময় স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তুলেন। স্বামী মসজিদে নামাজ পড়তে গেলে স্ত্রী সুবিনা মেয়ে মায়মুনার হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় তাদের আরেকটি সন্তানকে হত্যার চেষ্টা করলে ওই শিশু দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে। স্থানীয় লোকজন জানান, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগী।

এদিকে, এই ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব ও এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিলো সবার ছোট। রাতে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তার সন্তানকে গলা কেটে হত্যা করে।

সুবিনার স্বামী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। নিহত শিশুর সুরতল রিপোর্ট প্রস্তুত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd