• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

সিলেটে নিজ বাসার ছাদে মিলল আ.লীগ নেতার র ক্তা ক্ত লাশ

Reporter Name / ৪২৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

224

বুকে ছুরিকাঘাত, তলপেট কাটা, আঘাতে কেটে গেছে পুরুষাঙ্গও। এমন নৃশংসভাবে বাসার ছাদের সিঁড়িতে আব্দুর রাজ্জাক নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নগরীর উপকণ্ঠ দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। দুপুরের পর লাশটি উদ্ধারের পর ঘটনাটি জানাজানি হয়। 

 

নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।

 

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে ধারণা পুলিশের। এই ঘটনার পর নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে পুলিশ।

 

বাসার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো শুক্রবারও ফজরের নামাজ পড়ে নাস্তা সেরে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তাকে বাসায় দেখতে না পেয়ে ছাদের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে আর্তচিৎকার করলে আশপাশের লোকজনও ছুটে আসেন। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুতের পর লাশটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার বুকের বামপাশে, পেটের নীচে ঘাই মেরে পেট কাটা হয়েছে। পুরুষাঙ্গও কেটে গেছে। ঘটনাস্থলের পাশে রক্তাক্ত ছোরা পাওয়া গেছে।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার পর তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd