• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

200

সিলেটে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগজুড়ে মোট চারজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তারা জানান, গত ১ আগস্ট থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় মোট ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেটজুড়ে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৬ জন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে-১, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে-১, ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে-১, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-২, সুনামগঞ্জ সদর হাসপাতালে-২ জন ভর্তি রয়েছেন।

এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে মোট ৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে কেউ শনাক্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd