• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

সিলেটে মুক্তিপণ না দেয়ায় ছাদ থেকে ফেলে হ*ত্যা : গ্রে-ফ-তা-র ২

Reporter Name / ২৯৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

112

সিলেটের বহুল আলোচিত আবুল হত্যা মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতে র‌্যাব-৯, সিলেট এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি ও সিলেট শহরে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ শনিবার (৯ আগস্ট) র‌্যাব-৯ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার বিবরণে উল্লেখ রয়েছে—২০২৪ সালের ১৮ জুন রাত সাড়ে ৯টার দিকে ভিকটিম আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে কোতয়ালী থানার আম্বরখানাস্থ একটি পাঁচ তলা ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে এলোপাতাড়ি মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

পরবর্তীতে তারা আবুলের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে আবুলকে নির্মমভাবে মারধর করে এবং একপর্যায়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় আবুলকে হাসপাতালে নিলে পরদিন (১৯ জুন) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলা নং–২৬, তারিখ–২১/০৬/২০২৪, ধারা–৩০২/৩৬৪/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-৩ এর যৌথ দল রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী মো. নাজমুল হোসেন ওরফে রায়হান (২০) সিলেটের কানাইঘাটের পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মজুমদারি কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর পলাতক আসামী রাজু (১৮) কে গ্রেফতার করা হয়। রাজ সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

জানা যায়, ২০২৪ সালে ঈদুল আযহার পরের দিন (১৮ জুন) রাতে অসুস্থ বোনকে দেখতে সিলেট আসেন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার পূর্বভাগ কলাশহর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে আবুল হাসান। সাথে ছিলেন তার চাচাতো ভাই মিনহাজ। বোনকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা থাকলেও সিএনজিচালক ও গাড়িতে থাকা আরেক যাত্রী তাদেরকে নিয়ে যান আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলের পাশে। সেখানে একটি ৫ম তলা ভবনের ছাদে নিয়ে তাদেরকে কিল-ঘুষি মেরে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর আবুল হাসানকে ছাদ থেকে ধাক্কা দিলে তিনি নিচের একটি টিনশেড বাসার ওপর পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আবুল হাসানকে হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্বজনরা জানান, আবুল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করে ভিসার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু এর মধ্যেই অপহরণকারীরা তার প্রাণ কেড়ে নিলো।

এ ঘটনায় নিহত আবুল হাসানের বড় ভাই খালেদ আহমদ সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। ৫ দিন পর ২৩ জুন নগরীর কাজীটুলা মক্তবগলি এলাকা থেকে রায়হান আহমদ নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় উবায়দুল হকের পুত্র। রায়হান আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন এবং তার সাথে থাকা অন্য সহযোগীদের নাম পরিচয় জানান। এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে শুক্রবার ২ জনকে গ্রেফতার করে। রায়হান আহমদ বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানিয়েছে র‌্যাব-৯ মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd