• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির সিলেটে ২৪ ঘন্টায় তিন ডেঙ্গু রোগী শনাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা বিরোধীদল ছাড়াই দুপুরে বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি ছাত্রদলের কমিটি খসড়া চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা রক্তাক্ত ৩৫ জুলাই,অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৬ আগস্ট বিদ্যুৎ ও গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী ‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাব’ ১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন

সিলেটে ২৪ ঘন্টায় তিন ডেঙ্গু রোগী শনাক্ত

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

32

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ডেঙ্গু রোগের দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং বিভাগের বাইরের জেলার তিনজন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেটে মোট ২৪ জন শনাক্ত হলেও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৫৩ জন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হলেও এসব জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd