• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি

Reporter Name / ২৬৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

328

সিলেটে ভোটগ্রহণকে কেন্দ্র করে ২৯৪ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার জানান, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। গত কয়েক দিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা–সংক্রান্ত মহড়া ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, “এসএমপির আওতায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেট-১ আসনে ২১৫টি এবং বাকি কেন্দ্রগুলো সিলেট-৩ আসনের অংশ। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”

এছাড়া, ৬৬টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম এবং দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালন করবে।
নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তিনি জানান, প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ‘জিনিয়া’ অ্যাপ রয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে তথ্য পৌঁছাবে এবং নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

এছাড়া, ৬টি থানায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোনো অবৈধ জমায়েত বা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেভাগেই তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভোট নিয়ে কোনো আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “কোনো ধরনের আশঙ্কা নেই।” তিনি মনে করেন, সারাদেশে ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং দীর্ঘ সময় পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আগ্রহী।

 

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে বিভিন্ন নির্বাচনে গুজব ও অপপ্রচার দেখা গেছে। এ কারণে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। যারা ভোট দিতে চান, তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি কাছাকাছি এলাকায় জোড়া মোবাইল টিম টহলে থাকবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।”

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd