• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি লুনা চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা আল্লামা সাঈদী অর্ধশতাব্দী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন -মাহমুদুর রহমান দিলাওয়ার হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ তারেক রহমান দিল্লি যাবেন না নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা মৌলভীবাজারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার হওয়া কে এই জান্নাতুল গ্যাস-বিদ্যুতে স্থবির সিলেটের চা শিল্প স্বৈরাচার সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী ছোট শিরক ‌’রিয়া’ থেকে বেঁচে থাকা জরুরি ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ডা. শফিকুর রহমানের অভিনন্দন ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, কথা বললেন ভিডিওকলে রাতে বাড়ি ফেরেননি, সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের ম/র/দেহ পুলিশের ‘প্রেমের গল্প’ মানতে নারাজ স্থানীয়রা, অন্য রহস্য খোঁজার তাগিদ সিলেটে সরকারি চার প্রতিষ্ঠানের দায়িত্বে বিএনপির ৪ নেতা

সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

24

 

জামায়াত দায়িত্বশীলদের দায়ী
ইলাল্লাহর গুণাবলি অর্জন করতে হবে
—-মুহাম্মদ ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। ইনসাফভিত্তিক সমাজ ও মানবিক বাংলাদেশ গঠনে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের দায়ী ইলাল্লাহর গুণাবলি অর্জন করতে হবে। ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি নিজেদের চারিত্রিক গুণাবলি ও নৈতিক মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দ্বীন ও দুনিয়ার জীবনে সফলতা-ব্যর্থতা উভয়ই আসতে পারে। ইসলামী আন্দোলনের পথেও নানা প্রতিকূলতা, পরীক্ষা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য, দৃঢ়তা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দায়িত্বশীলদের এগিয়ে যেতে হবে। সফলতায় অহংকার না করে শুকরিয়া এবং ব্যর্থতায় হতাশ না হয়ে আত্মসমালোচনা ও সংশোধনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। দ্বীনের পথে ত্যাগ, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কাঙ্ক্ষিত সফলতা লাভ সম্ভব।

শুক্রবার (১৪ আগস্ট) সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।

শিক্ষাশিবিরে দায়িত্বশীলদের জনসম্পৃক্ততা বৃদ্ধি, চারিত্রিক গুণাবলি অর্জন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের কল্যাণে অবদান রাখতে হবে।

দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। এছাড়া মহানগরীর সকল থানা আমীর-সেক্রেটারিগণ বক্তব্য রাখেন।

শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd