• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

23

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ থাকা শিশু রুকাইয়া নুরের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার (২৩ আগস্ট) সকালে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে বৌলাই নদীতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এর আগে ২১ আগস্ট দুপুরে তাহিরপুর উপজেলার দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় হাউজবোট থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিল রুকাইয়া নূর। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুকাইয়া নুরসহ ২০ জন পর্যটক গত শুক্রবার ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তাহিরপুরের দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া নুর। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটা নদীর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের লোকজনের অগোচরে হঠাৎ করে শিশু রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।

শিশু নিখোঁজের খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালালেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পর্যটকবাহী হাউজবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ থাকা শিশুর লাশ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd