• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে

সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

163

সুনামগঞ্জের তাহিরপুর ও হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে দুচন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

তাহিরপুরের মাটিয়ান হাওরে মারা যাওয়া শ্রমিকের নাম শিপু মিয়া, তিনি তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিপু মিয়া ইঞ্জিনচালিত নৌযানের মাধ্যমে তাহিরপুর উপজেলার বাগলি শুল্কস্টেশন থেকে দেশের বিভিন্ন এলাকায় কয়লা ও চুনাপাথর পরিবহন করেন। বাগলি থেকে ময়মনসিংহ এলাকার চারঘাটে চুনাপাথর নিয়ে যাওয়ার জন্য তিনি ও একই গ্রামের প্রতিবেশী ইঞ্জিনচালক মোজ্জামিল হক বাড়ি থেকে রওনা হন।

পথে মাটিয়ান হাওরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া গুরুতর আহত হন। পরে ইঞ্জিনচালক মোজাম্মিল হক আহত শিপু মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে একজন নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে লিটন সরকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd