সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর এলাকার সুরমা নদী থেকে এক চল্লিশোর্ধ পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ। নিহতের পরনে ফুলহাতা শার্ট, হাফপ্যান্ট ও গলায় গামছা পেছানো ছিল। তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর গ্রামের লোকজন হঠাৎ সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় সদর উপজেলার লক্ষশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
31
সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর এলাকার সুরমা নদী থেকে এক চল্লিশোর্ধ পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ। নিহতের পরনে ফুলহাতা শার্ট, হাফপ্যান্ট ও গলায় গামছা পেছানো ছিল।
তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর গ্রামের লোকজন হঠাৎ সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় সদর উপজেলার লক্ষশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।