• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

19

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

রবিবার সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। কিন্তু স্থানীয় নির্বাচনে সেই সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

 

লোডশেডিং নিয়ে দেশের মানুষ চরম কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়টি অনুধাবন করছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখপ্রকাশ করেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে দুঃখপ্রকাশ করেননি।

 

রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে।

 

অন্যদিকে, বিদ্যুতের বর্তমান সংকটের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

 

জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতের সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্রব্যবস্থার মধ্যে শরিয়াহ আইনও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd