• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা আজ গণ-অভ্যূত্থান দিবস: বাংলাদেশের নবজাগরণের অবিস্মরণীয় দিন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বৃষ্টি উপেক্ষা করেই ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে নেতাকর্মীরা ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ঠোঁটের রঙে ৫ হাজার বছরের ইতিহাস দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: এ্যানি ১৮ ঘণ্টা পর উড়াল দিল সিলেটে আটকে পড়া ফ্লাইট শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা করা’ সিলেটে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করল সিলেট জেলা জামায়াত ছাত্রদল-শিবির সংঘর্ষে হেলমেট পরা নয়নের ছবি ভাইরাল ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ হাসপাতালে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

18

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা দুই শিশুর একজন সিলেট নগরীর এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা। একই সময়ে বিভাগে নতুন করে আরও ২৭ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। 

বুধবার (৫ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট নগরীর মানিকপীর গেট এলাকার ১০ মাস ১৫ দিনের শিশু অবিন্দন দাস। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন সুনামগঞ্জের ছাতক উপজেলার রুকনগঞ্জ এলাকার ১ বছর ৬ মাস বয়সী শিশু জান্নাত। সেও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭৫০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৪৮ জন, হবিগঞ্জে ৭৯ জন, মৌলভীবাজারে ২২২ জন এবং সুনামগঞ্জে ২০১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে সিলেটে ১১ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৫ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ বছর সিলেট বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। এর মধ্যে সিলেটে ৪১ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd