• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

16

২০২৭-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী কয়েক দিনের মধ্যে সাউথ কোরিয়া ও ইউএই-এর সঙ্গে এফটিএ সম্পন্ন হবে। এ ছাড়া ডিসেম্বরে মধ্যে আরও ৪-৫টি দেশের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে।  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। দু’পক্ষের আলোচক নির্ধারিত হয়ে গেছে। সব মিলিয়ে আগামী দিনে রপ্তানির ঊর্ধ্বগতি দেখা যাবে।মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আগের ১০ শতাংশ শুল্ক ছিল, সেটির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে ১০ শতাংশ শুল্কই রয়েছে। আমাদের দৃষ্টিতে নামের পরিবর্তন হয়েছে, ট্যাক্সের সংখ্যার তারতম্য ঘটেনি।  মার্কিন শুল্কের ফলে আশু কোনো প্রভাব হবে নাবাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক মোট রপ্তানির ৮৫ শতাংশ। পুরো রপ্তানি মূলত একটি খাতের ওপর নির্ভরশীল থাকা সুখকর কোনো বিষয় না। চামড়া, চামড়াজাত পজ্য, আইটি, জাহাজ নির্মাণ এ খাতগুলোকেও প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। খাতভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী কয়েক দিনের মধ্যে দেখা যাবে।

তিনি বলেন, ব্যবসা প্রসারের জন্য স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এই সরকার প্রথম দিন থেকে ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থনীতির বাধা দূর করতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd