মঙ্গলবার (১৬ জুন) ভোরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় সকাল ১১ টা ২৭ মিনিটে ভূমিকম্পটি হয়, যার কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে, যা ভূমির কম্পনের তীব্রতা বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়। এদিকে, ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো কোনো সুনামি সতর্কতাও জারি করেনি। ২০১৮ সালে একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে পালু বিধ্বস্ত হয়েছিল, যাতে ৪,০০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এর ফলে এই...
44
মঙ্গলবার (১৬ জুন) ভোরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় সকাল ১১ টা ২৭ মিনিটে ভূমিকম্পটি হয়, যার কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে, যা ভূমির কম্পনের তীব্রতা বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়।
এদিকে, ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো কোনো সুনামি সতর্কতাও জারি করেনি।
২০১৮ সালে একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে পালু বিধ্বস্ত হয়েছিল, যাতে ৪,০০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এর ফলে এই অঞ্চলের বাসিন্দারা ভূকম্পনজনিত কার্যকলাপের প্রতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে পড়েছেন।