• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

116

সিলেটের বালাগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, রবিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯, সদর কোম্পানির একটি দল দক্ষিণ সুরমার জালালপুর এলাকায় অবস্থানকালে জানতে পারে, বালাগঞ্জ থানার মোরার বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার কার্যক্রমে যুক্ত রয়েছে। পরে রাত আনুমানিক সাড়ে ৯টায় সেখানে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেট জেলার বালাগঞ্জ থানার নিজগহরপুর গ্রামের মোঃ ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে মোঃ খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে মোঃ আখতার হোসেন (৩০), নিজগহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৮) এবং একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এসব প্ল্যাটফর্মে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে মানুষকে যুক্ত করে কমিশন নিতেন। তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে, যাতে অনলাইন জুয়ার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কিছু অ্যাপসের মাধ্যমে ২শ টাকায় ৪শ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় জয়েন করিয়ে কমিশন লাভ করে।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd