• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

15

৬ শিশু মৃত্যুর দায়ে হাসপাতাল বন্ধ করলে, হামে ৬ শতাধিক শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন? এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, হাম প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে।

‎শুক্রবার ‎সকালে রাজধানীর ভাটারায় মহানগর উত্তর জামায়াত সংশ্লিষ্ট ‘নগর উন্নয়ন ফোরাম’ আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দিন, ফজলে আহমেদ প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দেশে হামে শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এই সংকট তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথামালার রাজনীতি করছে। অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, অথচ সেই সরকারি ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত বরাদ্দ নিয়ে নিম্নমানের চিকিৎসা যন্ত্রপাতি কিনে হাসপাতালে ফেলে রাখা হয়েছে।

তিনি জরুরি টিকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা, হাসপাতালে শয্যা ও আইসিইউর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও নজরদারি বাড়ানো, জাতীয় সংকটে বেসরকারি ক্লিনিকগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি এবং চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও অসহায়ত্ব কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। ‎

সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য ও নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এই নগরীকে একটি মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়াও চোখের ছানি আক্রান্ত রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ‎এই মানবিক নগর গড়ে তোলার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান সেলিম উদ্দিন। ‎

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন চিকিৎসক কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd